1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

ফুলপুরে ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কর্ম  সুচির অংশ হিসেবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৯০ দিন ব্যাপী কেন্দ্রীয় কর্ম সূচীর অংশ হিসেবে ময়মনসিংহের ফুলপুর উপজেলা কৃষক দলের উদ্যোগে ফুলপুর উপজেলার ৪নং সিংহেশ্বর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঃ লতিফ মন্ডল সভাপতি ৪নং সিংহেশ্বর ইউনিয়ন কৃষক দল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ আবুল বাশার আকন্দ, বিশেষ অতিথি শফিকুল ইসলাম শফিক, সভাপতি ফুলপুর উপজেলা কৃষক দল,খলিলুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক ফুলপুর উপজেলা কৃষক দল, নজরুল ইসলাম মাস্টার সাবেক সহ সভাপতি ফুলপুর পৌর বিএনপি, আব্দুল্লাহ আল ইল্লাল, সভাপতি ফুলপুর পৌর কৃষক দল, আবুল হাসান মানিক, সাধারণ সম্পাদক ফুলপুর পৌর কৃষক দল, কায়সার ফেরদৌস সাংগঠনিক সম্পাদক ফুলপুর উপজেলা কৃষক দল প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন মাঠ প্রর্যায়ে কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কি কি সমস্যা ও প্রতিকুলতা আছে সে গুলো শুনেন এবং সেগুলোর তালিকা করে বি এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট প্রেরন করবেন বলে আশ্বস্ত করেন। এবং ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের এই সমস্ত সমস্যা গুলোর প্রতি অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেয়া হবে বলে আশ্বস্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓