1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

নলছিটিতে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

রাজীব কুমার মালো নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা:

ঝালকাঠির নলছিটিতে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রেসক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজেন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুলড্রেস ক্রয়ের জন্য এ সহায়তা প্রদান করা হয়।শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ মোহসীন, যুগ্ম আহ্বায়ক এইচ.এম সিজার, সিনিয়র সদস্য অধ্যাপক মেসবাহ উদ্দিন খান রতন, সিটিজেন ফাউন্ডেশনের সদস্য সচিব ইঞ্জি. অ্যাড. গোলাম মাওলা শান্ত, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মল্লিক, প্রাথমিক ও গণশিক্ষা সম্পাদক মো.জাহাঙ্গীর নেওয়াজ, সাংবাদিক গাজী আরিফুর রহমান, মশিউর রহমান খান প্রমুখ।প্রসঙ্গত, আর্থিক অস্বচ্ছল কারণে ওই শিক্ষার্থীরা যে যার মতো করে স্কুলে কাপড় পড়ে যেত। আর এই বিষয়টি নজরে আসে নলছিটি উপজেলা প্রেসক্লাব সদস্যদের। এরপরই স্কুলড্রেস ক্রয়ের ওই সিটিজেন ফাউন্ডেশনের সহায়তায় শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓