1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

মেঘনায় জাল নোটসহ মসজিদের ইমাম গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার মেঘনা উপজেলায় ১ লাখ ১০ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার বৈদ্যনাথপুর সিবনগর বাজার থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া ইমাম মাওলানা মো. মিজান (৩২) পটুয়াখালী জেলার মহিপুর থানার তাহেরপুর গ্রামের মো. রুস্তম আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মেঘনার চ্যাংগাকান্দি জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, বৈদ্যনাথপুর সিবনগর বাজারে কয়েকটি জাল নোট দিয়ে লেনদেন করার চেষ্টা করছিলেন মিজান।এ সময় মেঘনা থানার উপপরিদর্শক (এসআই) সাইমুম আহমেদ বিষয়টি লক্ষ্য করেন। সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন, তার কাছে আরও জাল নোট রয়েছে। পরবর্তীতে জুম্মা নামাজের পর মসজিদের ভেতরে থাকা তার কক্ষ তল্লাশি করে পুলিশ ৫০০ টাকার ২২১টি জাল নোট উদ্ধার করে, যার মোট মূল্য ১ লাখ ১০ হাজার ৫০০ টাকা।একজন ধর্মীয় ব্যক্তিত্বের এমন কর্মকাণ্ডে হতবাক স্থানীয়রা। তারা বলছেন, ইমামতিকে ঢাল হিসেবে ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা অত্যন্ত দুঃখজনক।এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, “আমাদের তৎপরতায় একজন অপরাধী ধরা পড়েছে। তাকে জাল নোট আইনে গ্রেফতার করে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।এই ঘটনায় মেঘনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, জাল নোটের মূলোৎপাটনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓