1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন “মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন” এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২৪ জানুয়ারি’২৫ সাংবাদিক ইউনিয়নের নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়। সোমবার (৬ই জানুয়ারি) বেলা ১১টায় সাংবাদিক ইউনিয়ন এর নিজস্ব কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জামাল এইচ আকন (আমার সংবাদ) এর সভাপতিত্বে ও সদস্য বেলাল জোমাদ্দার (দক্ষিণাঞ্চল) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,সদস্য জুলফিকার আমীন সোহেল (প্রতিদিনের সংবাদ), বেল্লাল হোসাইন বাবু (খরবপত্র), মোঃ রুম্মান হাওলাদার (ভোরের ডাক), রেজাউল ইসলাম (ভোরের দর্পণ), মোঃ আসাদুজ্জামান খান (আজকের দর্পণ) প্রমূখ।সভায় ক্লাবের আগামী নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন, সদস্যদের মাসিক চাঁদা নির্ধারণ, ক্লাবকে আরও গতিশীল করতে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও সংগঠনের নিয়ম-শৃঙ্খলা মেনে না চলা সদস্যদের সদস্যপদ বাতিল এবং পেশাজীবী ও সিনিয়র সাংবাদিকদের যথার্থ মূল্যায়ন ও মর্যাদা দেয়ার ব্যাপারে প্রস্তাবসহ প্রতিহিংসা পরায়ণ হয়ে সাংবাদিক ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে সমালোচনা, ষড়যন্ত্র ও হয়রানির অপচেষ্টা করলে তা কঠোর কর্মসূচির পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়ারও প্রস্তাব জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓