1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

কাউখালীতে ইভটিজিংয়ের শিকার স্কুল শিক্ষিকা, থানায় অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৯৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধঃ

পিরোজপুরের কাউখালীতে এক স্কুল শিক্ষিকা ইভটিজিং এর শিকার হয়েছেন।অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন (৫০) উপজেলার আইরন ঝাপুসী গ্রামের আলী আজম খানের ছেলে। এঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫৮ নং মুক্তারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী এক শিক্ষিকাকে স্কুল যাওয়া আসার পথে প্রতিনিয়ত উত্যাক্ত করতো জাহাঙ্গীর হোসেন। বিষয়টি তিনি স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যদের জানালে জাহাঙ্গীরকে সাবধানে চলাফেরা করার পরামর্শ দেন তারা। এরপর সে কিছুদিন নিরব থাকলেও গত বুধবার (৮ জানুয়ারি) সকালে ওই শিক্ষিকাকে স্কুলে যাওয়ার পথে জাহাঙ্গীর আবারো তার পথ রোধ করতে চেষ্টা করে এবং নানা ধরনের কুপ্রস্তাব দেয়। এ সময় তিনি তাকে পথ থেকে সরে দাঁড়ানোর জন্য বললে পিছন থেকে তাকে জড়িয়ে ধরেন। এসময় ওই শিক্ষিকা ডাক চিৎকার দিলে পথচারী ও স্থানীরা এগিয়ে আসলে জাহাঙ্গীর পালিয়ে যেতে সক্ষম হয়। পরে শিক্ষিকা কর্তৃপক্ষকে জানিয়ে কাউখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এব্যাপারে কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীরকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেন।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান বলেন,এক শিক্ষিকাকে ইভটিজিংয়ের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓