1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক

গজারিয়ায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিহত ৪

  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা সামাজিক অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রলার সাথে স্পিডবোর্ড সংঘর্ষে ৩জন নিহত হয়েছে। এঘটনায় আরো নিখোঁজ রয়েছেন একজন।নিহতরা হলেন, গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের মালদ্বীপ ফেরত ওদুদ বেপারি (৩৫), মুন্সীগঞ্জের সদর উপজেলার বাবুল(৪০) পার্শ্ববর্তী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সাকিব (২৬)। অপর নিখোঁজ হলেন মতলব উত্তর উপজেলার নাঈম(২৪)। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রাম সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।দূর্ঘটনা কবলিত এলাকায় বিআইডব্লিউটিএ ডুবুরি দল নিখোজে উদ্ধারে কাজ করছে। এতে সহযোগিতায় রয়েছে গজারিয়া কোস্টগার্ড। 

স্পিডবোর্ডে থাকা নিহত মালদ্বীপ ফেরত ওদুদ বেপারি’র স্ত্রী ফেরদৌসী জানান, শুক্রবার রাতে একটি অনুষ্ঠান শেষে মতলব উত্তর উপজেলা বেলতলী গ্রাম থেকে  আসার পথে নদীতে একটি ট্রলারের তাদের সাথে থাকা স্পিডবোর্ডের সংঘর্ষ হয়। তখন তাদের স্পিডবোর্ডটি দুমড়েমুচড়ে যায়। এতে তার স্বামী ওদুদসহ তিনজন নিহত হয়। একজন এখনো নিখোঁজ রয়েছে। আহত হয়েছে অন্তত ৫থেকে ৬জন।বিআইডব্লিউটিএ এর উপপরিচালক কমান্ডার ওবায়দুল কবির খান জানান, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের বকবা সাথে কথা বলে উদ্ধার অভিযানে শুরু করি, এসময় দূর্ঘটনা কবলিত ট্রলার ও স্পিডবোর্ডের কিছু অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে।  নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি, উদ্ধার কাজ চলমান রয়েছে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন,নদীতে একটি ট্রলারে সঙ্গে রাতের অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। খবর পেয়ে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স গেলে আহত ১জন কে ঢাকা পাঠানো হয় এবং নিহত ৩জন কে নৌপুলিশ হেফাজতে দেয়া হয়। তবে কতজন আহত হয়েছেন তা এখনও জানতে পারিনি। শুনেছি স্পিডবোটে ১০-১২ জন ছিলেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓