1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন গলাচিপা উপজেলা শাখার সভাপতি মিজানুর ও সাঃ সম্পাদক আঃ হাই নির্বাচিত

  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন শনিবার সকাল ১০টায় গলাচিপা এন জেড আলিম মাদ্রাসা মিলনায়তনে উপজেলা শাখার শিক্ষক কর্মচারী সম্মেলন – ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বীতায় কালারাজা হাট হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: মিজানুর রহমান সভাপতি ও গলাচিপা এন জেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: আ: হাইকে সাধারন সম্পাদক নির্বাচিত হয়। এ সময় মোট ৩৭সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন গলাচিপা উপজেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা ইমাম উদ্দিন নুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন পটুয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা এ.কে.এম. আবদুল হান্নান আজিজি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন পটুয়াখালী জেলা শাখার সাবেক সহ- সভাপতি আলহাজ্ব মাওলানা এ.কে.এম মোসলেম উদ্দিন। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন পটুয়াখালী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা শাহ মাহমুদ ওমর জিহাদ। সঞ্চালনা করেন প্রভাষক আল আমিন। সভায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও সহকারী শিক্ষকবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্তিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓