1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিভাগীয় তারুণ্যর সমাবেশ সফল করতে কাউখালী যুবদলের প্রস্তুতি সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৮৪৫ বার পড়া হয়েছে

আগামী ২৪ জুন কেন্দ্র ঘোষিত বরিশাল বিভাগীয় তারুণ্যর সমাবেশ সফল করার লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে যুবদল এ প্রস্তুতি সভার আয়োজন করে। কাউখালী উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আসাদুজ্জামান মামুন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মোঃ মিজানুর রহমান শাহীন, প্রধান বক্তা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম সাঈদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শারিফুল আজম সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের সভাপতি মোঃ মিজানুর রহমান শাহীন বলেন,বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দল তারুণ্যর সমাবেশ করতে পারেনি। আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের তত্বাবধানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের এই সমাবেশ। তারেক রহমানের নেতৃত্বে চুড়ান্ত আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারে আমারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সমাবেশ সফল করব ইনশাআল্লাহ। প্রধান বক্তা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম সাঈদ বলেন,এই সমাবেশ সফল করতে কাউখালী উপজেলার নেতা-কর্মীদের অতন্দ্র প্রহরীর মত কাজ করতে হবে। উপজেলা এবং ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীদের যতক্ষন সমাবেশ চলবে ততক্ষণ সমাবেশ স্থল ত্যাগ না করার নির্দেশ দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓