1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

গজারিয়া কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি চেয়ে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জ গজারিয়ায় উপজেলা পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারাগারে আটক নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি চেয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় মানববান্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্বজনরা।বিডিআর কল্যাণ পরিষদ মুন্সীগঞ্জ জেলার ব্যানারে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রকৃত দোষীদের শনাক্ত করে তাদের বিচারের দাবি জানিয়ে মানববন্ধনে উপস্থিত স্বজনরা বলেন,বিগত হাসিনা সরকারের নীল ষড়যন্ত্রের পরিকল্পনার অংশ হিসেবে পিলখানায় সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় বিনা বিচারে ১৬ বছর ধরে নিরপরাধ বিডিআর সদস্যদের কারাবন্দি করে রাখা হয়েছে। তাদের মুক্তির ব্যবস্থা করতে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। মানববন্ধনে উপস্থিত এক নারী নিজেকে একজন বিডিআর সদস্যের মেয়ে পরিচয় দিয়ে বলেন, আমার বাবা ঢাকা পিলখানায় কর্মরত ছিলেন। ওই ঘটনার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বারবার রিমান্ডে নেওয়ার পরও তাঁর কোনো দোষ পাওয়া যায়নি। তিনি আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হন। এরপরও তাঁকে এখনো জেল খাটতে হচ্ছে। আমি আমার বাবার মুক্তি চাই এবং চাকরিতে পুনর্বহাল চাই। মানববন্ধনে গজারিয়ার ৬০ জন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাঁদের স্বজনেরা উপস্থিত ছিলেন। এসময় সাজাপ্রাপ্ত সকল বিডিআর সদস্যদের পক্ষ থেকে পিলখানা হত্যাকাণ্ড মামলার পুনঃতদন্ত, কারাবন্দি তৎকালীন বিডিআর (বিজিবি) সদস্যদের মুক্তি, মামলার সব রায় বাতিলসহ তিনটি দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓