1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

তরুণদের নিয়ে ফুলপুর শহরের ময়লা পরিষ্কার করলেন ইউএনও সাদিয়া ইসলাম

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় শুক্রবার সকালে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে তরুণদের নিয়ে নিজ হাতে পৌর এলাকার বাস স্ট্যান্ড সহ আশপাশে এলাকার ময়লা পরিষ্কার করলেন ইউএনও সাদিয়া ইসলাম সীমা ও সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান ফারুক সহ ছাত্র জনতা। তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে, সুন্দর ও পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয়ে আজ ১৭ জানুয়ারি সকাল ৯.০০ ঘটিকা থেকে ১২.০০ ঘটিকা পর্যন্ত উপজেলা প্রশাসন ফুলপুর ময়মনসিংহ কর্তৃক পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান এবং স্যানিটেশন ও হাইজিন বিষয়ক প্রচারণা চালানো হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে ফুলপুর পৌরসভা ও বাসস্ট্যান্ড এলাকা পরিষ্কার করা এবং ফায়ার সার্ভিস ফুলপুর কর্তৃক পৌরসভার বিভিন্ন পয়েন্টে, গোলচত্ত্বর স্মৃতিসৌধ বাজার এলাকাসহ ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।কলেজ ছাত্রদলের এ কে এম আরিফুল ইসলামের ও যুবদলের মোজাম্মেল হক রয়েল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং ফুলপুরের সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓