1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

রাজাপুরে চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান আনুষ্ঠানিক ভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পরিষদের ইউপি সদস্যবৃন্দ ও ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যবৃন্দ৷ রোববার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কার্যালয়ে তাকে এ শুভেচ্ছা জানানো হয়৷

মনিরুজ্জামান এর আগে শুক্তাগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ড (পিংড়ী) থেকে থেকে টানা তিনবার বিপুল ভোটে ইউপি সদস্য (মেম্বার) নির্বাচিত হয়েছেন এবং পরিষদে বর্তমানে প্যানেল চেয়ারম্যান-১ ছিলেন৷ মনিরুজ্জামান পিংড়ী এলাকার সৈয়দ আবু বকর সিদ্দিক এর ছেলে৷উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগষ্ট গণ অভ্যুত্থানের পর থেকে ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার যথারীতি পরিষদ আসেন না৷ হত্যা সহ বিভিন্ন মামলায় আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন৷ পরে তার টানা অনুপস্থিতির কারণে সেবা নিতে আসা নাগরিকরা বঞ্চিত হতেন৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓