1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলপুরে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় চিনি-জিরাসহ আটক ২

  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি, জিরা উদ্ধার করা হয়েছে।এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ২ জনকে আটক করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকালে ফুলপুরের পয়ারী রোড পৌর এলাকার  আমুয়াকান্দা থেকে মালামালসহ তাদের আটক করা হয়।আটকরা হলেন, ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা এলাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ জিল্লুর রহমান হৃদয় (২২) ও একই উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের মোঃ মাসুদ রানা (২৫)।বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃআব্দুল হাদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বুধবার বিকালে ফুলপুরের পয়ারী রোড পৌর এলাকার আমুয়াকান্দা গরুর হাটসংলগ্ন রাস্তার পাশে একটি গুদাম থেকে ভারতীয় অবৈধ মালামালসহ দুজনকে আটক করে যৌথ বাহিনীর একটি টিম। তাদের কাছ থেকে ১২৭ বস্তা ভারতীয় চিনি, ১৬ বস্তা জিরা, ১টি সেলাই মেশিন, ১টি সুজুকি জিক্সার মোটরসাইকেল ও ১৯৫টি খালি বস্তা উদ্ধার করে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়।আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓