1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

রাঙ্গাবালীতে ২০২৫ বিডি ক্লিন সম্মেলন 

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’-স্লোগানে পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’র সদস্য সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দুপুরে রাঙ্গাবালী সরকারি কলেজ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন  করা হয়। সম্মেলনে বিডি ক্লিনের সঙ্গে নিয়োজিত শতাধিক সদস্য অংশ নেন।শুরুতেই পরিষ্কার-পরিচ্ছন্ন সমাজ গড়ার প্রত্যয় নিয়ে সদস্যরা শপথবাক্য পাঠ করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কাজ করছে বিডি ক্লিন। রাঙ্গাবালীসহ সারাদেশে  নিরলসভাবে অপরিচ্ছন্নতা দূর করে পরিষ্কার-পরিচ্ছন্ন সবুজ-শ্যামল সমাজ বিনির্মাণে ভূমিকা রাখছে সেচ্ছাসেবী সংগঠনের এই সদস্যরা। তাদের এই কাজ  অন্যদের মধ্যে অনুপ্রেরণা জোগাচ্ছে। 

সম্মেলনে বক্তব্য রাখেন, বিডি ক্লিনের  উপপ্রধান সমন্বয়ক মো. মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক এম সোহেল, মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুজিত বিশ্বাস, বিডি ক্লিনের পটুয়াখালী জেলার অতিরিক্ত সমন্বয়ক মাহবুব মোর্শেদ জয়, পটুয়াখালী জেলার সমন্বয়ক আতিকুর রহমান প্রমুখ।এ সম্মেলনের সভাপতিত্ব করেন সংগঠনের  রাঙ্গাবালী উপজেলা সমন্বয়ক মো. ইউসুফ আলী সিরাজুল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓