1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

গলাচিপা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার দুইজন আটক

  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে অভিযান চালিয়ে তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে উত্তর চরবিশ্বাস গ্রামের শাহ আলম হাওলাদারের পুত্র মো. কাওসারের (২৭) একটি মোটরসাইকেল চুরি হয়। এছাড়া, গত ২২ জানুয়ারি চরবিশ্বাস বাজার থেকে নাজিম উদ্দিন নামে আরেক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এসব ঘটনার পর চরকাজল পুলিশ ফাঁড়িতে অভিযোগ করলে তদন্ত শুরু করে পুলিশ।পুলিশ জানায়, তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে বোরহান উদ্দিন হাওলাদার (৪০) নামে একজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যে অপর সহযোগী মো. হাসানকে (৩৫) আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, চরকাজলের বড়শিবা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলামের পুত্র মো. হাসানের বাড়ি থেকে চোরাই মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আজই আদালতে পাঠানো হবে।আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের সম্পত্তি সুরক্ষায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓