1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

রাঙ্গাবালীর পুলঘাট বাজার কমিটি গঠন

  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার পুলঘাট বাজার বণিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে ওই বাজারের সকল ব্যবসায়ীদের সম্মতিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।মোঃ কবির চৌকিদার এর সভাপতিত্বে ও মোঃ মিজানুর রহমান (শাহিন) হাওলাদার এর পরিচালনায় উক্ত কমিটি সভা অনুষ্ঠিত হয়।এতে মোঃ জাহাঙ্গীর হোসেন আকন কে সভাপতি ও আনিসুর হাওলাদার কে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে।কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো মিজানুর খা, ক্যাশিয়ার তুহিন হাওলাদার ও জয়েন্ট সেক্রেটারি হাসান খলিফা।বাজারের যে কোন অপ্রিতীকর ঘটনা রোধ, সকল ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার করণ ও সুষ্ঠুভাবে বাজার পরিচালনা করতে কমিটি অনুমোদন করা হয়েছে।পরে নবনির্বাচিত কমিটির নেতারা বাজারের সকল ব্যবসায়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, পুলঘাট বাজারের সব ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে। এটি একটি স্বচ্ছ ও জবাবদিহিমুলক ব্যবসায়ী সংগঠন। আমরা সকল ব্যবসায়ীদের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা ও কাজ করব এবং বাজার উন্নয়নে যে সব ভুমিকা নেয়া দরকার সবার মতামতের ভিত্তিতে আমরা পদক্ষেপ নেবো ইনশাল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓