1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিক্ষার মান উন্নয়নই প্রধান লক্ষ্য -বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

শিক্ষার মানোউন্নয়নই প্রধান লক্ষ্য হবে বলে জানিয়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী বলেছেন, শিক্ষার্থীদের জন্য গৃহীত প্রয়োজনীয় পদক্ষেপসহ বোর্ডেরসব কাজ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, এডহক কমিটি নিয়ে আর কিছু বলার কি আছে ? এডহক কমিটি ছয় মাসের। এ জেলা থেকে সবচেয়ে বেশী এডহক কমিটি গেছে। বোর্ডে আমরা অক্লান্ত পরিশ্রম করছি। ছাত্র-শিক্ষকদের জন্য তাঁর কার্যালয় উন্মুক্ত থাকবে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়াতনে বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জর অতিরিক্ত ডিআইজি মো: নাজিমুল হক। এসময় আরও বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো: ইদ্রিস আলী আযিযী, বিদ্যালয়ের পরিদর্শক প্রফেসর মো: রফিকুল ইসলাম খান, উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, তেজদাসকাঠী কলেজ অধ্যক্ষ শিক্ষক নেতা মোঃ আলমগীর হোসেন সহ পিরোজপুর জেলার মাধ্যমিক ও নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এসময় বলেন, এখানে যারা উপস্থিত আছেন তারা মানুষ বানানোর কারিগর।যারা পিরোজপুরের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌছে দিয়েছেন। একজন শিক্ষক তিনি যাকে তার ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবক সহ ওই অঞ্চলের ভাল মন্দ মানুষ ও বড় বড় নেতারা পর্যন্ত স্যার বলে সন্মোধন করেন। শিক্ষকের মর্যাদা অনেক বেশী বড়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓