1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

গজারিয়া যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা যাত্রীবাহী বাস উল্টে স্বাধীন হোসেন সুমন (৩৬) নামে একজন নিহত হয়েছেন।এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন রাত পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত স্বাধীন হোসেন সুমন কুমিল্লার দেবিদ্বার উপজেলা বাসিন্দা বলে জানা গেছে। আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে নয়জনের নাম জানা গেছে। তারা হলেন- ছফির আলী (৪৫), ইসলাম (৪০), এরশাদুল হক (৩৫), ফারুক (২২), হাবিবুর রহমান (৩০), আরশাদুল (২৫), শফিকুল ইসলাম (৩০), নুরুজ্জামান (৩৫), মাহাবুব রহমান (২২)।জানা যায়, কুমিল্লা থেকে ঢাকাগামী জলঢাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকায় আসলে কুমিল্লাগামী লেন থেকে একটি ট্রাক ইউটার্ন নিয়ে ঢাকাগামী লেনে যাওয়ার সময় বাসের সাথে সংঘর্ষ হয়।এ সময় যাত্রীবাহী বাসটি রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত ১৫জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন।গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। আমরা বাসের ৯ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। আরো কয়েকজন যাত্রীকে স্থানীয় লোকজন এবং পুলিশ সদস্যরা হাসপাতালে পাঠিয়েছেন।গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.আশরাফুল আলম শুভ বলেন, রাত নয়টার পর সড়ক দুর্ঘটনায় আহত ১২জন রোগীকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓