1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

প্রতিহিংসার শিকার বিশিষ্ট ব্যবসায়ী রিপন সরকার

  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়া তেমনই একজন মানুষ রিপন সরকারের নামে নানা মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে চরিত্র হননের চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার উপদেষ্টা নিজেই। বেলতলী গ্রামে চাঁদপুর খবর পত্রিকার উপদেষ্টার নিজ কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রকাশিত সংবাদ গুলোতে আমাকে জড়িয়ে যে সব তথ্য উপস্থাপন করা হয়েছে,তা সংশ্লিষ্ট রিপোর্টার  এর প্রমাণ দিতে পারবেন না। যে সমস্ত অন্যায় বা অপরাধ আমি করি না, তা আমার নামে চালিয়ে দেওয়ার নোংরা খেলার তীব্র নিন্দা জানাই।নিজের বৈধ আয়ের বর্ননা দিতে গিয়ে তিনি বলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার উপদেষ্টা, গণ মানুষের ভাবনা অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি এবং সরকারের প্রয়োজনীয় কর পরিশোধ করে দীর্ঘ বছর যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছি।তিনি জানান, এসব মিথ্যা প্রোপাগান্ডায় আমি মোটেও বিচলিত নন। তবে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা প্রচারকে আইনগত ভাবে মোকাবিলা করবেন বলে জানান তিনি।এদিকে বিশিষ্ট ব্যবসায়ী রিপন সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচার করে চরিত্র হননের চেষ্টায় প্রতিবাদ জানিয়েছে মতলব উত্তর উপজেলার বেলতলী গ্রামবাসী।তারা জানান, মানবতাবাদী ক’জনের মধ্যে অন্যতম রিপন সরকার। তিনি মতলব উপজেলার গণমানুষের কাছে অত্যন্ত আপন প্রিয় মানুষ হিসেবে সমধিক পরিচিত। যে মানুষটি প্রতিনিয়ত দু:স্থ অসহায় বিপদগ্রস্থ মানুষদের পাশে থেকে সামাজিক ও অর্থনৈতিক সহায়তা করে যাচ্ছেন দিনের পর দিন। করোনা কালীন দুস্থ অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়ে ক্ষতিগ্রস্থ  মানুষের মাঝে দাঁড়িয়েছেন। এছাড়া নানা প্রাকৃতিক দূর্যোগ ও মহামারীতে তিনি এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সেই মানুষটি’র বিরুদ্ধে একটি কুচক্রীমহল ঈষাণিত হয়ে ষড়যন্ত্র মূলক অপপ্রচার করে যাচ্ছে। এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓