1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলপুরে ৫৪৪ বোতলে ভারতীয় মদসহ পিক-আপ ভ্যান আটক

  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুরে ৫৪৪টি কাঁচের বোতলে ভারতীয় মদসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় থেকে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাত ১২ টা ৫ মিনিটের সময় উপজেলার ভাইটকান্দি বাজার এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।এ বিষয়ে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি জানান, ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে পুলিশের একটি টহল টিমকে গোপনে সংবাদ দেওয়া হয় যে, শেরপুর জেলার নকলা থানা এলাকা হতে সাদা রংয়ের একটি পিকআপ ভ্যানে করে কিছু মাদক কারবারি মাদকদ্রব্য নিয়ে ফুলপুরের দিকে আসতেছে।এ সংবাদের ভিত্তিতে টহল পুলিশ ভাইটকান্দির দিকে রওনা করে। পরে সেখানে আজ সোমবার ৩ ফেব্রুয়ারি গভীর রাত ১২টা ৫ মিনিটের সময় ভাইটকান্দি বাজার এলাকায় অবস্থান নেয় পুলিশ। এরপর পুলিশের এ অবস্থান সম্পর্কে টের পেয়ে পিকআপ ভ্যান চালক রাস্তা পরিবর্তন করে সিংহেশ্বর ইউনিয়নের বনোয়াকান্দার দিকে চলে যায়। তারপর ফুলপুর থানার চৌকস ওসি আব্দুল হাদির নেতৃত্বাধীন টহল পুলিশ বনোয়াকান্দার দিকে অভিযান চালায়। সেখানে পাঠান বাড়ী মাসুদ মেম্বারের বাড়ীর সামনে ফাঁকা জায়গায় গিয়ে পৌঁছালে পিকআপ ভ্যান রেখে চালকসহ পালিয়ে যায় মাদক কারবারিরা। এসময় স্থানীয় লোকজন পিকআপটি আটক করে। পরে, ঘটনাস্থল হতে পুলিশ একটি পিকআপ ভ্যান ও বিভিন্ন আকারের সর্বমোট ৫৪৪টি কাচেঁর বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓