1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

ঝালকাঠিতে হত্যাকারীর বিচারের দাবিতে থানা ঘেরাও, সড়ক অবরোধ, মানববন্ধন, মিছিল 

  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম ঝালকাঠি:

ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ সাউথপুর গ্রামে নির্মান শ্রমিক আবুল বাশারকে (৪৫) কুপিয়ে হত্যার প্রধান আসামী নাজমুলের ফাসির দাবিতে সড়কে নেমেছে নিহতের স্বজন ও এলকাবাসী।গত ২ ফেব্রুয়ারী এই খুনের ঘটনার পর ঢাকার গাজিপুর থেকে নাজমুলকে গ্রেফতার করেছে র‍্যাব বুধবার ৫ ফেব্রুয়ারী সকাল ১০ টায় নাজমুলসহ এই হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে গ্রেফতার করে সর্বোচ্চ দন্ড ফাঁসির দাবিতে রাজাপুর থানা ঘেরাও, সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।দক্ষিণ সাউথপুর এলাকা থেকে মিছিল বের করে রাজাপুর থানার সামনে ঘণ্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। মানববন্ধনে বিভিন্ন শহস্রাধীক মানুষ অংশগ্রহণ করেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভবনের সামনে গিয়ে সেখানেও ঘণ্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে দুজনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামী করে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত নির্মান শ্রমিক আবুল বাসার দক্ষিণ সাউথপুর গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে।র‌্যাব এ ঘটনায় ঢাকার গাজীপুরের শ্রীপুর থেকে মঙ্গলবার বিকেলে প্রধান আসামি নাজমুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নাজমুল রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা গ্রামের নাসির উদ্দিন পান্নু হাওলাদারের ছেলে।মানববন্ধনে বক্তব্য দেন নিহতের মা দেলোয়ার বেগম, নিহতের স্ত্রী মোসাম্মৎ আসমা বেগম, নিহতের বোন কুরছিয়া বেগম, নিহতের ছেলে স্কুলছাত্র আমিনুল ইসলাম, নিহতের মেয়ে মরিয়ম, স্থানীয় কামালসহ আরও অনেকে।মানববন্ধনে আসামি নাজমুলের ফাঁসি দাবি করে বক্তারা বলেন, নাজমুল হাসান বেশ কিছুদিন যাবত আবুল বাসারের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। নিহতের বাসার তার বাড়িতে নতুন ঘর নির্মান করেছে এবং তার তিন ভাই প্রবাসী হওয়ার কারনে এই চাদা দাবি করেছে নাজমুল। টাকা না দিলে হত্যার ভয়ও দেখিয়েছে তাকে এমনটাই নিহতের পরিবার গনমাধ্যমকে জানিয়েয়েছে।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, মামলার প্রধান আসামি নাজমুলকে রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓