1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর

ঝালকাঠিতে তারুণ্যের উৎসবে কৃষকের আনন্দ অনুষ্ঠান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম ঝালকাঠি:

তারুণ্যের উৎসব উপলক্ষে ঝালকাঠি জেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় এক হাজার কৃষক-কৃষাণির অংশগ্রহণে কৃষকের আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েঠে।সবার স্বতঃস্ফুর্ত অংশগ্রণে কৃষকদের আনন্দ এই অনুষ্ঠান ছিলো ব্যতিক্রমী, জমজমাট ও মজার সব খেলাধুলায় ভরপুর।বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইকোপার্কে তারুণ্যের উতসবে কৃষকের আনন্দ নামে এই ব্যকিক্রমী অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাওসার।এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ সোহরাব হোসেন, জেলা প্রশাসক আশরাফুর রহমান, পুলিশ সুপার উজ্জল কুমার রায় ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। আনন্দ অনুষ্ঠানে খেলাধুরার মধ্যে কৃষক-কৃষাণীদের বৌ সাজানো, কলাগাছে ওঠার খেলা, স্বামী-স্ত্রীর দৌড় ও হাস ধরাসহ নানা খেলার আয়োজন ছিলো। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা জানান, তাদের নিয়ে জেলায় এ ধরণের আনুষ্ঠান আগে কখনো আয়োজন করা হয়নি। এই অনুষ্ঠানে কৃষি কাজে তাদের আরো উজ্জিবিত করবে।বিভাগীয় কমিশনার বলেন, এই অনুষ্ঠানের উদ্দেশ্য তারুণ্যকে প্রদর্শন করা এবং কৃষক ভাইদের মধ্যেও যে তারুণ্য রয়েছে তা বের করে আনা। সরকার তারণ্যকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাইছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓