1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

গজারিয়া সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন শিকদারের দাফন সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ভবেরচর ইউনিয়ন পরিষদের তিন বারের সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন শিকদারের দাফন সম্পন্ন হয়েছে।রবিবার (০৯ ফেব্রুয়ারি) সকাল দশটায় জানাজা শেষে তাকে ভবেরচর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। এর আগে সকাল ৯টায় নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শাইখুল হাদিস আল্লামা হাসান ফারুক। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার, গজারিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম রনি মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মহসিন আলম, ভবেরচর ইউনিয়ন যুবদলের সভাপতি লোকমান হোসেন শিকদার, বালুয়াকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জহরুল হক খান রিটু প্রমুখ।উল্লেখ্য, ফুসফুসের সমস্যা নিয়ে গত ৩ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন ভবেরচর ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন সিকদার। শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে তাকে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সন্ধ্যা পৌনে ছয়টায় মারা যান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓