1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মানববন্ধনের পর থানায় ভাঙচুর

  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ অটোরিকশা চালক ও স্কুলছাত্র রোমান শেখের (১৫) সন্ধানের দাবিতে পূর্ব ঘোষিত মানববন্ধন থেকে মুন্সিগঞ্জের সিরাজদীখান থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।এসময় থানার দরজা ও জানালা, আসবাবপত্র ও ৫টি গাড়ি ভাংচুর করা হয়।স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সকালে সিরাজদীখান উপজেলা মোড়ে উপজেলার কোলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয়রা জড়ো হয়ে এই মানববন্ধন করে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ স্থানীয়রা সিরাজদীখান থানা ও থানা সংলগ্ন সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে অতর্কিতে হামলা চালায়। এসময় ৫টি গাড়ি, থানার ভেতরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে।এ ব্যাপারে জানতে চাইলে সিরাজদীখান সার্কেলের সহকারি পুলিশ সুপার ইমরান খান বলেন, মানববন্ধন শেষ করে অতর্কিতে হামলা চালানো হয়।এসময় বেশ কিছু গাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। মানববন্ধনকারীরা তিন দিনের মধ্যে নিখোঁজ রোমানের সন্ধান দাবি করেছেন নিখোঁজের দীর্ঘদিন পার হলেও তার সন্ধান না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা এ আন্দোলনে নামে। মানববন্ধনকারীরা ৩ দিনের মধ্যে রোমানের সন্ধান চেয়ে আল্টিমেটাম দিয়েছেন।প্রসঙ্গত, জেলার সিরাজদীখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে রোমান শেখ গত ২১ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছে। স্থানীয়রা জানান, ২৩ দিন পেরিয়ে গেলেও রোমান শেখের সন্ধান দিতে পারেনি পুলিশ, যা তাদের ক্ষোভের মূল কারণ।সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কাজ করছে এবং ঘটনার তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓