1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  ইনকিলাব মঞ্চের উদ্যোগে পবিত্র শব-ই-বরাত উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় পবিপ্রবির বিজয়-২৪ হলে উক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতার শুরুতে নুরুন্নবী সোহানের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন মোঃ রেদওয়ান,মোঃ জান্নাতীন নাঈম জীবন এবং বিজয়-২৪ হলের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন। কুইজ প্রতিযোগিতায় পবিপ্রবির ১০৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আয়োজক কমিটির আহবায়ক মো: রেদওয়ান বলেন, ইসলামি সংস্কৃতিকে ধারণ এবং চর্চার প্রসারের জন্য আমাদের এই আয়োজন।যাঁরা জানে আর যারা জানে না তাঁরা কখনও সমান নয়।মোঃ জান্নাতীন নাঈম জীবন বলেন, আল্লাহ তায়ালা কুরআন কে সহজ করেছেন, আপনারা সকলে কুরআন পড়বেন,কুরআন থেকে শিক্ষাগ্রহণ করবেন এবং কুরআন অনুযায়ী নিজেদের জীবনকে গঠন করবেন।সভ্যতাকে এগিয়ে নিতে কুরআনের গুরুত্ব অপরিসীম।বিজয়-২৪ হলের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন বলেন, ইসলামিক চর্চা এবং ইসলামি সংস্কৃতি ইমান বৃদ্ধি করে। এছাড়া অপসংস্কৃতির আগ্রাসনের বিপরীতে এমন আয়োজন প্রশংসার দাবি রাখে।তিনি সকলকে ইসলামিক আয়োজনে অংশ নিয়ে নেকী অর্জনের প্রতি উদ্বুদ্ধ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓