1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

ভান্ডারিয়ায় আওয়ালীগের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সহ জেপির ১০ নেতাকর্মী কারাগারে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৮২২ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামীলীগের দায়ের করা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সহ আওয়ামলীগের শরীক দল জাতীয় পার্টির (জেপি, মঞ্জু) ১০ নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২২জুন) তারা জামিন আবেদন করলে পিরোজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর নোমান তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জামিন না মঞ্জুর হওয়া নেতারা হলেন ওই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয়পার্টির ভান্ডারিয়া উপজেলা কমিটির সাধারন সম্পাদক মো.আতিকুল ইসলাম উজ্জল, উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক রেজাউল হক রেজভী, উপজেলা ছাত্র সমাজের সভাপতি জাহিদুর রহমান সরদার,পৌর ছাত্র সমাজের আহবায়ক মাহবুব শরীফ শুভ,যুব সংহতি নেতা মাসুদ সরদার, মঞ্জু সরদার, লিটন হাওলাদার,জাহিদুর রহমান হাওলাদার, মনির মাতুব্বর ও সাগর। মামলা ও আদালত সূত্রে জানাগেছে, গত ১৭ এপ্রিল পিরোজপুরের ভান্ডারিয়ার তেলিখালীতে জাতীয় পার্টি জেপি (মঞ্জু)র একটি ইফতার পার্টি শেষে দলীয় নেতা-কর্মীরা ভান্ডারিয়া ফেরার পথে স্থানীয় ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় দলের প্রায় ২৫ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় আওয়ামীলীগ ২টি এবং জাতীয় পার্টি জেপি ১টি মামলা দায়ের করেন। এসময় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ১২ জন নেতাকর্মী আহত হন। এর কিছু পরে ভান্ডারিয়া জেপির (মঞ্জু) দলীয় নেতা কর্মীরা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় ১৯ এপ্রিল স্থানীয় যুবলীগ নেতা চপল হাওলাদার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে ওই আসামীরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহর জামিন নেন। জামিনের সময় শেষ হলে আসামীরা বৃহস্পতিবার পিরোজপুর চীফ জুডিশিয়াল আদালতে জামিন বৃদ্ধির আবেদন করলে আদালত তাদের জেল হাজতে প্রেরন করেন। পিরোজপুর কোর্ট পুলিশ পরিদর্শক বনি আমিন জানান,বৃহস্পতিবার (২২জুন)চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে, বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓