1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

মুন্সিগঞ্জে শ্রীনগরে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের বেঁজগাও কবরস্থান থেকে ০৫ টি লাশের আংশিক অংশ চুরি হয়েছে। গতকাল রাতে যে কোন সময়ে এ কংকাল গুলো চুরি হয়।চুরি যাওয়া কবরগুলো হলো, মোঃ আব্দুল সামাদ শেখ, পিতা-মরহুম ফরমান শেখ, মরহুম মোসাঃ সায়মা সুলতানা মিতু, পিতা- মরহুম ওহাব, মরহুম শেখ আজমল, পিতা-শেখ হেলাল, সর্ব সাং বেজাগাও মরহুম মোসাঃ হাসিনা বেগম, পিতা-মরহুম রফিক চৌধুরী, সাং বাসাইলভোগ, শ্রীনগর, মুন্সিগঞ্জ ও একটি অজ্ঞতানামা কবরের লাশের আংশিক কঙ্কাল চুরি হয়। উল্লেখ্য, মেডিকেল কলেজ ছাত্রদের পেশাগত শিক্ষার প্রয়োজনে ও তান্ত্রিক এবং জাদুকরদের কালো জাদুর কাজে জন্য অনেক সময় মানুষের কঙ্কাল প্রয়োজন হওয়ায় এবং এর বাজার মূল্য অত্যাধিক হওয়ায় একটি চক্র সক্রিয়ভাবে লোক চক্ষুর অন্তরালে কবরস্থান থেকে কঙ্কাল ও এর অংশবিশেষ চুরি করতে পারে। এছাড়াও বেজগাঁও কবরস্থান ঢাকা-মাওয়া মহাসড়কের পার্শ্ববর্তী ও নির্জন স্থানে হওয়ায় এখান থেকে কঙ্কাল ও এর অংশবিশেষ চুরি করে দ্রুত সময়ে পালিয়ে যাওয়া সম্ভব। বেঁজগাও কবরস্থান মসজিদ ও মাদ্রাসার সভাপতি আবুল কালাম কানন জানান, এর আগে ২০২২ সালে একবার এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছিলো।তখন আমারা থানায় জিডি করেছিলাম।আজ সকালে মতুয়াল্লি সাহেবের ফোন পেয়ে জানতে পেরে পুলিশকে খবর দিয়ে তাদের নিয়ে দেখতে পাই কবরস্থানের ৫ টি কবর খুঁড়ে কঙ্কাল গুলোর আংশিক অংশ চুরি করে নিয়ে গেছে। শ্রীনগর থানার ওসি মোঃ শাকিল জানান, খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বেজগাও কবরস্থান থেকে ০৫টি লাশের আংশিক কঙ্কাল চুরি হওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓