1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

সৌদির সঙ্গে পিরোজপুরের ১০ গ্রামে রোজা শুরু

  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পিরোজপুরের তিন উপজেলার ১০ গ্রামের ৮০০টির বেশি পরিবার রোজা শুরু করেছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তারাবি নামাজ আদায় করে বাংলাদেশে রোজা শুরুর আগেই শনিবার ০১ মার্চ থেকে তাদের প্রথম রোজা শুরু হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া,ঝাটিবুনিয়া, খেতাছিড়া ও চকরগাছিয়ার ৫ গ্রামের প্রায় ৭ শতাধিক মানুষ, নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৩৫ পরিবার, সদর উপজেলার কদমতলা ইউনিয়নের একপাই জুজখোলা গ্রামের প্রায় ৬০ পরিবার, কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর, শিয়ালকাঠী ও পারসাতুরিয়া ইউনিয়নের প্রায় ৭৫ থেকে ৮০ পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম রোজা রাখছেন। কাউখালী উপজেলার বেতকা গ্রামের মারুফ হোসেন বলেন, আমরা সৌদির সঙ্গে মিল রেখে প্রতিবছর রোজা ও ঈদ পালন করে আসছি, আমরা সকলে শরিয়তপুরের হজরত মাওলানা আহমেদ আলী শুরেশ্বর পীরের অনুসারী। আমাদের উপজেলায় প্রায় ৮০টি সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রোজা পালন করে আসছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓