1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

রাঙ্গাবালীতে বন্য মহিষের মাংস সহ একজন আটক

  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বন্য মহিষের মাংস ও চামড়াসহ ইসরাফিল সিকদার নামের একজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ইসরাফিল ওই গ্রামের আলী আহমেদ সিকদারের ছেলে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চরআন্ডা সংলগ্ন সোনারচরের সংরক্ষিত বনাঞ্চল থেকে বন্য পশু পাচার করছিল একটি চক্র। কিন্তু কোন প্রমাণ না পাওয়ায় কাউকে ধরা যাচ্ছিল না। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বন্য মহিষের মাংস এবং চামড়াসহ ইসরাফিলকে নিজ বাড়ি থেকে হাতেনাতে আটক করা হয়। এদিন সকাল থেকে তিনি ওই এলাকায় মাংস বিক্রি করছিলেন। পুলিশ জানান, সংঘবদ্ধ একটি চক্র সোনারচর অভয়ারণ্যের বন্য মহিষ পাচার করছিল বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বলেন, দীর্ঘদিন একটি চক্র সোনারচর থেকে বন্য পশু পাচার করছিল। সম্প্রতি ৫-৬ বন্য মহিষ পাচার হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে। পাচার চক্রের সদস্য ইসরাফিলকে মহিষের মাংস ও চামড়াসহ আটক করা হয়েছে। আটক ইসরাফিলসহ জড়িতদের বিরুদ্ধে সংরক্ষিত বনে অবৈধ অনুপ্রেবশ ও বন্য পশু চুরির অভিযোগে মামলা দায়ের করা হবে। বন বিভাগের সোনারচরের বিট কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করবেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓