1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

গজারিয়া বেল্টে জড়িয়ে শ্রমিকের হাত বিচ্ছিন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা হোসেন্দী অঞ্চলে পেপার মিলের কনভেয়র বেল্টে জড়িয়ে এক শ্রমিকের এক হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শ্রমিকের নাম ইরফান (২৩)। সে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের নতুনচর গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে। সে হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে ওয়েল্ডার হিসেবে চাকরি করতো।ঘটনার সত্যতা নিশ্চিত করেন আহত শ্রমিক ইরফানের স্বজনরা। এর আগে ওই দিন দুপুরে উপজেলার হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে জানা যায়, ইরফান সিটি গ্রুপের মালিকানা দিন হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে হোসেন্দী শিপ বিল্ডিং লিমিটেড ইন্ডাস্ট্রিতে ওয়েল্ডার হিসেবে কাজ করতো প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা তাকে ইউকে বাংলা পেপার মিলে কাজ করার জন্য নিয়ে যান । সেখানে কাজ করার সময় দুপুর বারোটার দিকে তার ডান হাত পেপার মিলের কনভেয়র বেল্টের সাথে জড়িয়ে যায়। এ সময় তার আত্মচিৎকার আশপাশের লোকজন ছুটে এসে তাকে টেনে বেল্টে জড়িয়ে যাওয়া থেকে রক্ষা করলেও তার ডান হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে কোম্পানির গাড়িতে করে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।আহত শ্রমিকের মামা জহিরুল ইসলাম বলেন, ‘বাবা মারা যাওয়ার পর খুব কষ্ট করে সংসার চালাচ্ছিল আমার এই ভাগিনা। আজকে এই খবরটি শোনার পর আমরা অনেক কষ্ট পেয়েছি। তার যাতে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং সে যেন উপযুক্ত ক্ষতিপূরণ পায় আপনারা সেদিকে একটু খেয়াল রাখবেন এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য জানতে সিটি অর্থনৈতিক অঞ্চলের গেটে যাওয়া হলেও সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ।বিষয়টা সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন,’ বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজখবর নিয়ে দেখছি’।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓