1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

ঝালকাঠিতে পাঁচ হাজার টাকার জন্য অবসরপ্রাপ্ত সৈনিককে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে মাত্র পাঁচ হাজার টাকার জন্য দেলোয়ার হোসেন মৃধা (৬০) নামে অবসরপ্রাপ্ত এক সৈনিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের স্বল্পসেনা গ্রামে শনিবার বিকেল ৩টার দিকে এঘটনা ঘটে।ঘটনার সাথে জড়িত সন্দেহে একই এলাকার সোহরাব হোসেন নামে একজনকে আটকে করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সদর থানার ওসি মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছে।স্বজনরা জানায়, ঝালকাঠি শহরের টিএন্ডটি রোডে বাসা থাকলেও নিজ বাড়িতে একা বসবাস করতেন দেলোয়ার। দুপুরে তার ছেলে মাহমুদুল হাসান বাবু ইফতার সামগ্রী নিয়ে বাড়িতে গেলে রক্তাক্ত মৃতাবস্থায় তার বাবাকে দেখতে পায়। সন্দেহজনকভাবে সোহরাব হোসেনের বাড়িতে গেলে সে লোকজন দেখে দৌড় দেয়। ধাওয়া দিয়ে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।মাহমুদুল হাসান বাবু জানান, দেলোয়ার হোসেন মৃধা সেনাবাহিনীতে সৈনিক পদে চাকুরী থেকে অবসর নিয়েছে। স্ট্রোক করে জমিজমার পাহাড়ায় বাড়িতেই থাকতেন। সে গতকাল পেনশনের টাকা তুলেছিলেন। সোহরাব হোসেনের আত্মীয়ের কাছে ৫হাজার টাকার বাঁশ বিক্রি করেন দেলোয়ার মৃধা। ২দিন ধরে বাড়িতেই কৃষিকাজে দিনমজুরের সহায়তা করছিলেন সোহরাব। সে নেশাগ্রস্ত থাকতো প্রায় সময়ই। টাকা নিতেই সোহরাব হত্যা করেছেন দেলোয়ার হোসেনকে এমনটাই সন্দেহ স্বজনদের। তার সাথে আরো কেউ জড়িত থাকতে পারে বলে দাবি স্বজনদের।দেলোয়ার হোসেন মৃধার পুত্র মাহমুদুল হাসান বাবু পৌর যুবদলের যুগ্মআহ্বায়কের দায়িত্ব পালন করছেন।ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায় বলেন, ‘অসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছে। তারকাছ থেকে পাঁচহাজারের বেশি কিছু টাকা ও মোবাইল জব্দ করা হয়েছে। পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓