1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৫৫৯ বার পড়া হয়েছে

নড়াইলে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।শুক্রবার(২৩ জুন) বিকালে নড়াইল শহরের সিমাখালি মালিবাগ এলাকায় এই উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অণুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) রেজাউল করিম। জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু,পৌর মেয়র আন্জুমান আরাসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,নড়াইল শহরতলীর আউডিয়া ইউনিয়নের সীমাখালীর মালিবাগ এলাকায় ৪ একর ৭৭ শতক জমির উপর ৭৬ কোটি টাকা ব্যায়ে ৬তলা ভবন নির্মান করা হবে। আগামী দুই বছরের মধ্যে নির্মান কাজ শেষ হবে।এর আগে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলা চত্তরে জয় সেট সেন্টার এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন । পরে ৪টায় আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে আউড়িয়া ইউনিয়ন কার্যালয়ে একটি আলোচনা সভায় যোগ দেন। প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি বলেন,প্রধানমন্ত্রী এদেশের তরুনদের কথা ভাবেন,আমাদের তরুনদের কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সে বিষয়ে সজিব ওয়াজেদ জয়ের পরামর্শে সারা বাংলাদেশে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থপনের কাজ চলমান রয়েছে। এই সেন্টার থেকে ৩ মাস ৬ মাসের ট্রেনিং দিয়ে আমরা পুজিগত সহায়তা দিয়ে নড়াইলের হাজার হাজার ছেলে মেয়ে বিদেশে বড় বড় কোম্পানিতে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। সেই সুযোগটা আপনাদের প্রিয় মাশরাফি বিন মোর্ত্তজা তৈরী করে দিলেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓