1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৪২৯ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ মার্চ পৌর শহরের টিএন্ডটি সড়কে ফাতেমা কনভেনশন সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন, গনমাধ্যম কর্মী এবং বিভিন্ন শ্রেনী ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার জেলা সেক্রেটারী হাফেজ মাওলানা ইব্রাহিম আল হাদী’র সঞ্চালনায় ইফতারপুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নায়েবে আমির সৈয়দ ফজলুল করিম বলেন, যাদের মধ্যে ইমান ও তাকওয়া আছে তারাই আল্লাহর ওলি হয়। আর এই ওলিরাই দুনিয়া এবং আখেরাতে সুসংবাদ পাবে। এজন্য তাকওয়া অর্জন করতে হবে।ইফতার পুর্ব আলোচনায় তিনি বলেন, ‘আমরা এমন দেশে বসবাস করি, যে দেশে দায়িত্ব পাওয়ার জন্য আমরা হানাহানি এবং খুনাখুনি করি। সে দেশের ১২টা তো বাজবেই। এজন্য আল্লাহকে ভয় করতে হবে। তহলেই লোভ কমবে, হানাহানি বন্ধ হবে, দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। প্রধান অতিথি ছাড়াও ইফতার মাহফিলে রমযানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন দলটির প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓