1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

ভেড়ামারায় সন্ত্রাসী হামলায় ৪ বাড়ি ভাংচুর, গুলি বর্ষন ও অগ্নি সংযোগ

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারায় সশস্ত্র সন্ত্রাসীরা ৪ বাড়িতে হামলা, লুটপাট, ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে। এসময় ৩ রাউন্ড গুলি বর্ষন করে লুট করে নেওয়া হয়েছে নগদ টাকা, স্বর্নালংকার। গতকাল তারাবি নামাজ চলাকালীন সময়ে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের (১০ মাইল) মুসুল্লিপাড়া নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।সরজমিন ঘটনাস্থল ঘুরে জানা গেছে, পদ্মা নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ড ভেড়ামারার ১০ মাইল এলাকায় ব্লক তৈরীর কাজ করছে। ব্লক তৈরীর হিস্যা বুঝে নিতে স্থানীয় বিএনপির দুটি গ্রুপের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। গত সোমবার সন্ধ্যায় সুজন নামের এক বিএনপি কর্মী ভেগান এগ্রো কোল্ডষ্টোরেজ এর কাছে গেলে প্রথমে তিনি হামলার স্বীকার হন। তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এর পর গত সোমবার রাতে তারাবি নামাজ চলাকালীন সময়ে রাত সাড়ে ৮টার দিকে সুজন’র লোকজন সংঘবদ্ধ হয়ে ২০/২৫ জনের একটি সশস্ত্র দল হামলা চালায় কৃষক আব্দুর রাজ্জাক’র বাড়িতে। তাকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করে। এসময় পালিয়ে প্রান রক্ষা করেন দিনমজুর আব্দুর রাজ্জাক। সশস্ত্র সন্ত্রাসীরা বাড়িঘর ভাংচুর করে ব্যাপক লুটপাট চালায় ও রান্না ঘরে আগ্নি সংযোগ করে। পুরো ঘরটিই আগুনে ভুষ্মিভুত হয়। ঘরে থাকা তাজা মুরগী গুলো পুড়ে কয়লা হয়ে যায়। পরে ওই দলটি স্থানীয় ফরিদা গ্রুপের বিএনপি নেতা মিলন খান, দোকানদার হাকিম ও সৌদি প্রবাসী রেজাউলের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। ৪টি বাড়ি থেকে প্রায় ২ লক্ষ নগদ টাকা, ২ভরি স্বর্নালংকার লুট করে। সহিংস এ হামলায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।হামলার স্বীকার কৃষক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, পানি উন্নয়ন বোর্ডের ব্লক তৈরীর কাজ নিয়ে স্থানীয় বিএনপির দুটি গ্রুপ’র মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। একে অপরের লোকদেরকে ধাক্কা ধাক্কিও দিয়েছে। আমার অপরাধ ধাক্কা-ধাক্কির সময়ে আমি ঘটনাস্থলে ছিলাম। এই অপরাধে সন্ত্রাসীরা আমাকে টার্গেট করে এই নৃশংস হামলা চালায়। বাড়ি ঘর ভাংচুর করে নগদ টাকা লুট করে নিয়ে যায়। রান্না ঘর টিতে অগ্নি সংযোগ করে ব্যাপক ক্ষতি সাধন করে।এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে ক্ষতিগ্রস্থ পরিবার এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ শহিদুল ইসলাম, এস.আই তাহের, বাবুল সহ স্থানীয় বি.এন.পি ও জামায়াতের নেতৃবৃন্দ। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ শহিদুল ইসলাম জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓