1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা 

পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালকের মাদক সেবনের ছবি ভাইরাল

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এক নারীর সঙ্গে মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে এই বিষয়টি নিয়ে পিরোজপুরে শুরু হয়েছে তুমুল সমালোচনা। ভাইরাল হওয়া এ ছবিতে দেখা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক বাবুল সরকার একটি বেডরুমে খাটের ওপরে বসে খোলামেলা পোষাকে এক নারীর সঙ্গে ইয়াবা সেবন করছেন। এ সময় তারা পৃথক দুটি পাইপের মাথায় নেশা জাতীয় দ্রব্য লাগিয়ে সেবনে মত্ত রয়েছে।এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক বাবুল সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শাখার বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন।এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক বাবুল সরকারকে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার কার্যালয়ে গিয়ে রুম ফাঁকা অবস্থায় দেখা যায়। অফিসের অন্য কর্মচারীরাও এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি। তিনি কোথায় আছেন সঠিকভাবে তা কেউ বলতে পারছেন না। পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছবিটি দেখিনি তবে শুনেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓