1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

দেশব্যাপী নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

দেশব্যাপী নারী নিপীড়ন, ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বিভিন্ন অনুষদের শিক্ষক , কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান। এ সময় শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে কেউ ভবিষ্যতে এ ধরনের অপরাধ করার সাহস না পায়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম তার বক্তব্যে বলেন, গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পুলিশ হেডকোয়ার্টারের তথ্য অনুযায়ী দেশে নারী নির্যাতনের সংখ্যা ১৯.৫% বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আমাদের মা-বোনেরা আজ নিরাপদ নয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা রাস্তাঘাটে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।মানববন্ধনে বক্তারা নারী নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓