1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আ. রহমানের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ সাঈদী নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সনাকের মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মুন্সীগঞ্জে উদ্যোগে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল এগারোটায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।সনাকের সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি নারী ও শিশু ধর্ষণ ও সহিংসতার বিচার দাবি করেন। সম্প্রতি দেশে নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণ উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে উক্ত দাবি করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি ফরিদা ইয়াসমিন, হিরন-কিরণ থিয়েটারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ঢালী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক আরিফ মোড়ল, সনাক সদস্য শুভংকর বিশ্বাস, মুন্সীগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সমন্বয়ক রাজ মল্লিক, সদর হাসপাতাল এসিজি’র সহ-সমন্বয়ক ইব্রাহিম ওয়ালিদ ও বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের সভাপতি সাইফুল বিন বারী প্রমুখ। উপস্থাপন করেন ইয়েস দলনেতা সিফাত আক্তার, সহ-দলনেতা নাফিসা ইকবাল, সদস্য মাইশা রহমান, মুন্না ঢালী, রিয়া মনি ও সনাক সদস্য মামুন হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓