1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে মালিকের অনুপস্থিতিতে দোকানের তালা ভাঙার চেষ্টা, ব্যবসায়ীদের মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালি উপজেলার বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সময় মালিকের অনুপস্থিতিতে দোকানের তালা ভেঙে অভিযান পরিচালনার চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (২৩ মার্চ) দুপুরে পিরোজপুরের কাউখালি উপজেলা পরিষদের সামনে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২১ মার্চ) দুপুরে কাউখালি উপজেলার উত্তর বাজারে ভোক্তা অধিকার অভিযান চলছিল। এ সময় খবর পেয়ে সাতক্ষীরা ঘোষ ডেইরী এর মালিক বাসুদেব দোকান বন্ধ করে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে অভিযান পরিচালনাকারীরা দোকানটি খোলার চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ী বদরুদ্দোজা মিয়া বাধা দেয়। এরপর স্থানীয় ব্যবসায়ীরা তার সাথে যোগদেয়। পরবর্তীতে কোনো ধরনের কার্যক্রম না করেই ঘটনাস্থল ত্যাগ করে সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীরা। এদিকে এ ঘটনার প্রতিবাদে কাউখালি উপজেলার উত্তর ও দক্ষিণ বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা মানববন্ধন করে। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্যবসায়ী মোঃ বদরুদ্দোজা মিয়া, দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোয়াইব সিদ্দিক ব্যবসায়ী, ব্যবসায়ী মোঃ গিয়াস উদ্দিন অলি, উত্তর বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ বিপ্লব কর্মকার, দক্ষিণ বাজারে ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, ব্যবসায়ী রফিকুল ইসলাম, অরুণ হালদার, জাকির হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মালিকের অনুপস্থিতিতে দোকানের তালা ভাঙার চেষ্টা চালানো হচ্ছে এটা কোন ধরনের অভিযান। তালা ভাঙার অধিকার কোন আইনে আছে। নিয়ম মেনে অভিযান করা হোক। তালা ভাঙার অভিযান আমরা চাই না। এ বিষয়ে বদরুদ্দোজা মিয়া বলেন, অন্যায়ভাবে সাতক্ষীরা ঘোষ ডেইরীর বাসুদেবের দোকান ঘরের তালা ভাঙার চেষ্টা করেছিল ভোক্তা অধিকারের লোকজন। তাই স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে বিষয়টি প্রতিহত করার চেষ্টা করেছি। আমরা এমন অভিযান চাই না। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, আমরা আইন অনুযায়ী কাজ করেছি। আমাদের অধিকার আছে আইন অনুযায়ী কাজ করার। কেউ যদি অভিযোগ আনে তাহলে আমরা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপে যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓