1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন

রাঙ্গাবালীতে সেতু নির্মাণে লবন পানি দিয়ে কাজ চলছে

  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়ন সেনের হাওলা ও গঙ্গিপাড়া গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া হলুদিয়া খালের উপর নির্মানাধীন সেতুর কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় জনতা। শনিবার (২৯ মার্চ) সকালে সেতুর নির্মাণকাজ বন্ধ। জানা গেছে,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। উপজেলার সদর ইউনিয়ন সেনের হাওলা ও গঙ্গিপাড়া গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া হলুদিয়া খালের উপর পাকা সেতুর  নির্মাণ কাজ শুরু করেছেন। মাটি অপসারণ করে তলার ডালাই শেষ করে পাইলিংয়ের কাজ চলছে, কিন্তু বেইজ (তলা)ঢালাই ও পাইলিংয়ের ঢালাইয়ের কাজের মিক্সারে সম্পুর্ন লবন পানি ব্যবহার করা হচ্ছে। লবন পানি ব্যবহার করায় ক্ষিপ্ত হয়ে  কাজ বন্ধ করে দেন স্থানীয় জনতা।স্থানীয় বাসিন্দা হানিফ প্যাদা বলেন, ‘এই সেতু নির্মাণে অনিয়ম হচ্ছে। লবন পানি দিয়ে সব কাজ করা হচ্ছে। আমরা তাদেরকে বার বার বলার পরেও তারা মিষ্টি পানি ব্যবহার না করে খালের লবন পানি দিয়েই ঢালাইয়ের কাজ চালাচ্ছে। এভাবে লবন পানি দিয়ে কাজ করা হলে ২ বছরের বেশি এই সেতু টিকবেনা। গ্রামবাসী এসব অনিয়ম মানবে না। এলাকার একাদিক বাসিন্দা বলেন, কাছাকাছি অনেক মিষ্টি পানি থাকার পরেও লবন পানি দিয়ে কাজ করতেছেন তারা। আমরা তাদেরকে বলেছি লবন পানি ব্যবহার না করে মটরের সাহায্যে মিষ্টি পানি এনে কাজ করেন এলাকায় অনেক পুকুর রয়েছে।স্থানীয় ৪ নং ওয়ার্ড  ইউপি সদস্য মোঃ নজরুল মৃধা বলেন, লবন পানি দিয়ে কাজ না করার জন্য বার বার বলা হয়েছে। লবন পানি দিয়ে কাজ করা হলে তা টিকসই হবেনা। একালাবাসীর অভিযোগ অস্বীকার করে কর্মরত ইঞ্জিনিয়ার বলেন, খালের পানি মিঠা আমরা লবন পানি দিয়ে কাজ করছিনা মিঠা পানি দিয়েই কাজ হচ্ছে।এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার ইসমাইল বলেন, পানি না পাওয়ার কারনে লবন পানি দিয়ে কাজ করা হচ্ছে।লবন পানি দিয়ে যদি কাজ করতে না দেওয়া হয় তাহলে এলাকাবাসী পানির ব্যবস্থা করে দিক। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও)অজিত কুমার দেবনাথ বলেন, বিষয়টি সরেজমিনে দেখে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓