1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

গজারিয়া মেঘনা নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা মেঘনা নদীতে গোসল করতে নেমে আজ বুধবার বিকাল ৫ টার দিকে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম ফারুক হোসেন (২০)। তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে এইচএসসি পাশ করে ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।তিনি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার আতিক হোসেনের ছেলে। জানা যায়, নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার একদল তরুন ইঞ্জিন নৌকায় মেঘনা সেতু সংলগ্ন এলাকায় ভ্রমণের পর বিকালে গজারিয়া অংশের তেতৈতলা এলাকায় গোসল করতে নামে। এ সময় ওই তরুণ নিখোঁজ হয়।গজারিয়া ফায়ার সার্ভিস কার্যালয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌছেছে। রাত হয়ে যাওয়ায় তারা তল্লাশি অভিযান শুরু করতে পারেনি। আগামীকাল বৃহস্পতিবার ভোরে তল্লাশি অভিযান শুরু করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓