1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে পিরোজপুরে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলা ও আগ্রাসনের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের ছাত্রদলের নেতা কর্মীরা। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পিরোজপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় শেষ হয়।পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজির রশিদ বাপ্পি, সহ সভাপতি ইমরান আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার, সহ সভাপতি মেহেদী হাসান মাহাদি, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত নূর পরাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের আহ্বায়ক শুভ হাওলাদার, সদস্য সচিব রাফি শিকদার মুন্না প্রমুখ।এ সময় বক্তারা ফিলিস্তিনের উপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলা ও হত্যাযজ্ঞ বন্ধ করার পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান।মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সরকারি সোহরাওয়ার্দী কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনসহ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓