1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মঠবাড়িয়ায় ইউএনওর বদলি ঠেকাতে মানবন্ধন

  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুমের বদলির আদেশ প্রত্যাহারারের দাবিতে স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মানবন্ধন।মানববন্ধনে পৌর বিএনপি, যুবদল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররাসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহন করেন।শনিবার (১২ এপ্রিল) ঘন্টাব্যাপি মঠবাড়িয়া পৌরসভা চত্বর ও ঢাকা-পাথরঘাটা সড়কে এ কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাপলেজা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রাশেদ আহমেদ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দীন ফারাজি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজ, বাংলাদেশ জামাতে ইসলামীর পৌর আমির মীর মালিক, ইসলামী আন্দোলনের প্রতিনিধি ইসাহাক, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু আকন, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন সহ এবং ১১টি ইউনিয়নের সর্বস্তরের হাজার হাজার সাধারণ জনগণ। এসময় বক্তারা বলেন মঠবাড়িয়া একটা অভাগা উপজেলা। এখানে ভালো অফিসার বেশি দিন থাকে না। বিভিন্ন সময় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। যেটি প্রতিরোধে ইতোমধ্যে তিনি কাজ শুরু করে দিয়েছেন। বাকি কাজগুলো সম্পন্ন করতে ইউএনও স্যারের কোনো বিকল্প নেই। তার মতো সৎ অফিসার উপজেলায় অন্তত আরও দুই বছর থাকা দরকার। তাই তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানাই। অন্যথায় মহাসড়ক অবরোধসহ আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓