1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে পিরোজপুরে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও পথসভা

  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠন পিরোজপুর এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকালে পুরাতন পৌরভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে পৌরভবনের সামনে পথসভায় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ বশির আহম্মেদ হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা তৌনিকুল হক ।আরো উপস্থিত ছিলেন নাজিরপুর সভাপতি রিয়াজুল ইসলাম হাওলাদার, ইন্দুরকানী সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, জাতীয় যুব সংহতির পৌর সভাপতি কাউম শেখ, শ্রমিক পার্টির নেতা আলআমিন শেখ, জাতীয় ওলামা পার্টি নেতা মাওলানা নেয়ামত উল্লা, নেছারাবাদ উপজেলা নেতা মাহাতাব হোসেন, আলম শেখসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরালী দখলদার বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার চালাচ্ছে। এতে লাখ লাখ ফিলিস্তিনী নর-নারী ও শিশুকে হত্যা করেছে। ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলী পন্য বর্জন ও নিষিদ্ধ করার জন্য দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓