1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক

গজারিয়া পৃথক স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নপূর্বক তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস কর্তৃপক্ষ

  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবাদক :

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা তিতাসগ্যাস এর বিশেষ অভিযান চালিয়ে পৃথক স্থানে তিনটি চুনা কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্নপূর্বক কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কারখানা তিনটিতে প্রতি মাসে প্রায় অর্ধ কোটি টাকার গ্যাস ব্যবহার করা হতো বলে জানিয়েছে সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা।গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা এবং ভাটেরচর নতুন রাস্তা সংলগ্ন এলাকায় পরিচালিত এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন শরীফ বলেন, গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত হয় এমন বেশ কিছু ঢালাই লোহা এবং চুনা কারখানা রয়েছে। এসব কারখানার ব্যাপারে খবর পাওয়ার পরপরই আমরা সেখানে অভিযান পরিচালনা করি। আজকে আনারপুরা এবং ভাটেরচর নতুন রাস্তা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া হলো।মামুন শরীফ আরো বলেন, অবৈধ চূনা কারখানায় ভাড়া দেওয়া জমি মালিকদের কে আইনের আওতায় আনা হবে এমন কার্যক্রম চলছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, গত কয়েক মাস ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের অভিযান চলমান রয়েছে। আজকে আমরা ভবেরচর ইউনিয়নের আনারপুরা এবং ভাটেরচর নতুন রাস্তা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি কারাখানার তিনটির সব স্থাপনা এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছি। কারখানার তিনটিতে প্রতি মাসে প্রায় অর্ধ কোটি টাকার বেশি গ্যাস ব্যবহার করা হতো।এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী শাহ আলম রনি, উপসহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম প্রমুখ। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে গজারিয়া থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓