1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক শিক্ষার্থীদের সাড়ে ৫ ঘন্টা অবরোধ

  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ ছয় দফা দাবী আদায়ের লক্ষ্যে মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার থেকে বিকেল ৪ টা পর্যন্ত মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকার ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ঢালের দক্ষিণ পাশে সড়কে অবরোধ সৃষ্টি করে তারা এতে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজট দেখা দেয়। বিকেল সাড়ে ৪ টার দিকে শিক্ষার্থীদের সড়ক থেকে অবরোধ তুলে নেয়। অবরোধে দীর্ঘ সাড়ে ৫ ঘন্টায় জনসাধারণের ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীরা জানান, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে’কোনো বয়সে ভর্তির সুবিধা বাতিলসহ ছয় দফা দাবী আদায়ে তারা সড়কে অবস্থান নিয়েছেন তারা। এ সময় অবরোধ সৃষ্টি করে দাবী আদায়ে নানা শ্লোগান দেন এদিকে, বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় অবস্থিত মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকার মৈত্রী সেতুর ঢালে অবস্থান নেন। এসময় তারা সড়কে অবরোধ সৃষ্টি করলে দু’পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে সড়কে যানজট দেখা দেয় দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নিয়ে সড়কের পাশে অবস্থান নিলে যানজট কমে যায়। তবে দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা পুনরায় সড়কে অবরোধ সৃষ্টি করে। বিকেল ৪ টার দিকে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয়।সদর থানার পরিদর্শক তদন্ত (ওসি) সজিব দে বলেন, অবরোধের খবর পেয়ে আইন-শৃংঙখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে ছুটে যান। সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধের মুখে যানবাহন চলাচল ব্যাহত হয়। বিকেলে দাবী আদায়ের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এতে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓