1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অসদুপায়ের দায়ে ১১ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙাবালী (পটুয়াখালী) প্রতিনিধি ঃ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজের দাখিল পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ১১ জন পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে ওইদিনের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে।একই ঘটনায় পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনে সহযোগিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রের দায়িত্বে থাকা পাঁচজন সহকারী শিক্ষককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এসব অনিয়ম শনাক্ত করে তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা গ্রহণ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান, অসদুপায়ে সহযোগিতা ও দায়িত্ব অবহেলা করার অভিযোগে জরিমানা করা পাঁচ শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে । এছাড়াও তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরও জানান, ব্যবস্থা নেওয়া শিক্ষার্থীদের পরবর্তী পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোন বাঁধা নেই। তাদের শুধু আজকের অনুষ্ঠিত গণিত বিষয়ের পরীক্ষার খাতা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓