1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

ফুলপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতা সংকটে মানববন্ধন নিরসন করলো উপজেলা প্রশাসন

  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতা সংকট নিরসন করলো উপজেলা প্রশাসন। আজ রবিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার পয়ারী ইউনিয়নের পশ্চিম ইমাদপুর গ্রামে জলাবদ্ধতা সংকট নিরসন করা হয়।জানা যায়, উপজেলার পয়ারী ইউনিয়নের পশ্চিম ইমাদপুর গ্রামে অপরিকল্পিতভাবে ফিসারি ও পুকুর খননের কারণে এবং পানি নিষ্কাশনের খাল বন্ধ করে দেওয়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়।এতে ফসল নষ্ট হওয়াসহ এলাকাবাসী নানা সমস্যায় পড়েন। কিন্তু এ থেকে কোনভাবেই তারা রক্ষা পাচ্ছিলেন না। অবশেষে নিরুপায় হয়ে এসব সমস্যা থেকে রক্ষা পেতে তারা মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।পরে অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বিষয়টি সরেজমিন পরিদর্শন করেন।সেখানে উপস্থিত হয়ে বিএনপি নেতা এমরান হাসান পল্লবসহ স্থানীয় মাতব্বরদের সাথে নিয়ে পানির প্রবাহ চালু করে সংকট নিরসন করা হয় এবং সবাইকে পানির প্রবাহ বন্ধ না করতে কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়।পানির প্রবাহ প্রবহমান রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে বলা হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, আমরা জলাবদ্ধতা সংকট নিরসন করে এসেছি। তবে এটাই শেষ নয় বরং আবারও যাতে কেউ জলাবদ্ধতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে উপজেলা প্রশাসন সদা তৎপর এবং সর্তক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓