1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত

মুন্সিগঞ্জে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টাকালে ৪টি বোমা ও অস্ত্রসহ যুবদল কর্মী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ পাঁচঘড়িয়া কান্দি নতুন ব্রীজের ঢালে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ অভিযান চালিয়ে বাবু মিজি (৩৬) নামের এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পৌরসভার পাঁচঘড়িয়া কান্দি হতে রাত ১ টার দিকে বাবু মিজিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি ধারালো ছোঁড়া, ৪টি হাত বোমা ও ২টি মোবাইল জব্দ করে পুলিশ। ঘটনায় মঙ্গলবার সকালে সদর থানায় মামলা রুজুর পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত বাবু মিজি সদর উপজেলা যুবদলের সদস্য এবং চরকেওয়ার ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মনির মিজির ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) ফিরোজ কবির জানিয়েছেন, সোমবার দিবাগত রাত ১ টার দিকে মুন্সীগঞ্জ-মুন্সীরহাট সড়কের পাঁচঘড়িয়া কান্দি এলাকার নতুন ব্রীজের ঢালে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছিল পুলিশ। এ সময় অদুরে অভিযুক্ত বাবু মিজি তার দুই সহযোগীকে নিয়ে অটোরিক্সা ছিনতাই করার চেষ্টা করছিল। এতে চালক চিৎকার করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবু মিজিকে গ্রেপ্তার করে।পরে বাবু মিজির দেহ তল্লাশি চালিয়ে ১টি ধারালো ছোঁড়া, ৪টি হাত বোমা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি আরও জানান, অভিযানের সময় তার সঙ্গে থাকা অজ্ঞাত পরিচয় দুই সহযোগী কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। মুন্সীগঞ্জ সদর থানার (ওসি) মো. সাইফুল আলম জানান, বোমা ও ধারালো ছুরিসহ গ্রেপ্তারকৃত বাবু মিজিসহ অভিযুক্তদের বিরুদ্ধে মঙ্গলবার সকালে মামলা রুজু করা হয়েছে। পরে দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓