1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

টিকিকাটা আঃ ওহাব মহিলা আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন ইউএনও আবদুল কাইয়ূম

  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া টিকিকাটা আঃ ওহাব মহিলা আলিম মাদ্রাসার গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকার রেজিষ্টার (প্রশাসন) প্রফেসর আবদুছ ছাত্তার মিয়া কতৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন করা হয়।এতে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ বেলায়েত হোসেন, সাধারণ শিক্ষক সদস্য মো. আব্দুল হালিম, অভিভাবক সদস্য রুবেল মিয়া।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ প্রবিধান অনুসারে পরিচালনার জন্য নিম্নেবর্ণিত সদস্যদের সমন্বয়ে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেয়া হলো। আরও বলা হয়, এ এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হলো। এডহক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম বলেন, টিকিকাটা আঃ ওহাব মহিলা আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হয়েছি। মাদ্রাসার উন্নয়নে কাজ করে যাবো। শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানই হবে আমার প্রধান অঙ্গীকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓