1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আ. রহমানের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ সাঈদী নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

মুন্সিগঞ্জ জেনারেল হসপিটালের ভিতরে ময়লা আবর্জনা রোগীদের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ সদর জেনারেল হসপিটালের ভিতরে দিনদিন রোগীর সংখ্যা বাড়লেও হাসপাতালের পরিবেশ ও পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে উদাসীন কর্তৃপক্ষ এমন নানা অভিযোগ উঠেছে রোগী ও স্বজনদের। রবিবার (২৭ এপ্রিল) সরজমিনে ঘুরেফিরে দেখা যায়, হাসপাতালের বিভিন্ন কেবিন ওয়ার্ডের টয়লেটগুলো অপরিস্কার যথেষ্ট ঘাটতি দেখা গিয়েছে বিছানার নিচে তেলাপোকা অপরিচ্ছন্নতা। পুুরো হাসপাতাল জুড়ে ছাড়পোকা, টিস্যু আর ময়লা আবর্জনা ভরা ক্যামেরায় ওঠে আসে চিত্র।এছাড়াও জেনারেল সদর হসপিটালে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী ও তাদের স্বজন বলেন, এই হাসপাতালের কোনো পরিবেশ নেই। টয়লেট এবং মেঝে অপরিস্কার থাকে। হুট হাট কুকুর ঢোকে। পরিচ্ছন্ন কর্মীর তো দেখাই মেলে না। তাছাড়া খাবার পানির বা কাপড় ধোয়ার জন্য বেগ পেতে হয়। সেবার মান খারাপ, জনবলসংকট সহ নানাবিধ অভিযোগ রয়েছে হাসপাতালটির বিরুদ্ধে।মুন্সিগঞ্জ সদর জেনারেল হসপিটালের কর্তৃপক্ষ তত্ত্বাবধায়ক ডাঃ আহাম্মদ কবীর বলেন, হাসপাতালের মধ্যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে দালাল হইতে সাবধান থাকুন। প্রতারক হইতে সাবধান থাকুন। দালাল/প্রতারকের কথা শুনবেন না। দালাল/প্রতারক কে ধরিয়ে দিন। টাকা পয়সা/স্বর্ণালংকার নিজ হেফাজতে রাখুন, হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। এছাড়াও তিনি আরো বলেন, হসপিটালের এড়িয়ার মধ্যে ফুটপাত গড়ে উঠেছে এদের বিরুদ্ধে লিখুন আমরাও তাদের বিরুদ্ধে সরিয়ে নিবো এবং দুর্নীতি অনিয়মের যদি কোন অভিযোগ পান তাহলে আইননুগ ব্যবস্থা গ্রহণ করবো। এবং আরেকটি বিষয়ে সব সময় নার্সরা ২৪ ঘণ্টা রোগীর সেবায় নিয়োজিত থাকেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓