1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাউখালীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অষ্টম শ্রেণির ছাত্র গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অষ্টম শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বদরপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর মা রবিবার সকালে ওই ছাত্রের বিরুদ্ধে কাউখালী থানায় মামলা করেছেন। পুলিশ অভিযোগ পেয়ে সকালেই অভিযুক্ত ওই ছাত্রকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ভুক্তভোগী ওই ছাত্রী বাড়ির পাশে বাড়ির ছেলে মেয়েদের সাথে লুকোচুরি খেলছিল। এসময় সকলের অগোচরে ওই ছাত্রীকে একই এলাকার অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্র জোর করে তুলেনিয়ে পাশ্ববর্তী সাইদুল ইসলামের রান্না ঘরের পিছনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। তখন ওই ছাত্রী ডাকচিৎকার দিলে তার খেলার সাথীরা ছুটে গেল অভিযুক্ত পালিয়ে যায়।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা রবিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এর পরপরেই অভিযুক্তকে সকালেই গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓